রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চেয়েছে ‘বাংলাদেশ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চেয়েছে ‘বাংলাদেশ’
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪



রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চেয়েছে ‘বাংলাদেশ’

রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের কাছে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (০৪ জুলাই) কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাব আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন,

রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের প্রথম অন্য দেশ থেকে সহযোগিতা প্রত্যাশা।

তিনি আরও বলেন, এ বিষয়ে একটি সাফল্য আসতে পারে প্রধানমন্ত্রীর সফরে। তবে এখনো সে বিষয়ে কিছু বলতে চান না তিনি।

এ সময় তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প সম্পর্কে ইয়াও ওয়েন বলেন, ‘এ প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছে চীন। যেকোনো সিদ্ধান্তকে আমরা সম্মান করব। এ প্রকল্প নিয়ে প্রস্তাব দিয়েছিলাম আমরা। এখনও আমরা বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায়।’

প্রধানমন্ত্রীর চীন সফরে এদেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা, ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, ডিজিটাল ইকোনমি, শিক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। এছাড়াও দুদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানো এবং রোহিঙ্গা সংকটও তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:৪১:৫৮   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ