মালয়েশিয়ার উদ্দেশ্যে স্পীকারের ঢাকা ত্যাগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালয়েশিয়ার উদ্দেশ্যে স্পীকারের ঢাকা ত্যাগ
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪



মালয়েশিয়ার উদ্দেশ্যে স্পীকারের ঢাকা ত্যাগ

ঢাকা, ৪ জুলাই ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মালয়েশিয়ার হাউজ অফ রিপ্রেজেনটেটিভের স্পীকারের আমন্ত্রণে আজ দুপুর ১২:৪৫ ঘটিকায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

উক্ত সফরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী মালয়েশিয়ার হাউজ অফ রিপ্রেজেনটেটিভের স্পীকার তান শ্রী জোহরি আব্দুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

স্পীকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং মাননীয় স্পীকারের সহকারী একান্ত সচিব (উপসচিব) মো: জসিম উদ্দিন কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

উল্লেখ্য, কুয়ালালামপুর সফর শেষে স্পীকার তাঁর সফরসঙ্গীগণসহ আগামী ৭ জুলাই ২০২৪ তারিখে দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৩৪   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ