পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখার সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখার সুপারিশ
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪



পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখার সুপারিশ

ঢাকা, ৪ জুলাই, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ৪র্থ বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, প্রতিমন্ত্রী শামসুন নাহার এমপি, মোঃ মোতাহার হোসেন, আ, ফ, ম বাহাউদ্দিন এমপি, মোঃ আবদুল মজিদ এমপি, আহমদ হোসেন এমপি, মোঃ বিপ্লব হাসান এমপি, মোঃ আব্দুল মালেক সরকার এমপি এবং মোঃ আজিজুল ইসলাম এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে ১ম, ২য় ও ৩য় বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি এবং বিগত সভার কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়।

বৈঠকে পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে সুপারিশ করা হয়।

কমিটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম মনিটরিং জোরদার করতে সুপারিশ করে। এছাড়াও কওমি মাদ্রাসা গুলোকে মূলধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করতে তাগিদ দেয়া হয়।

বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সার্বিক কার্যক্রম কমিটিকে অবহিত করা হয় এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহিতা ও স্বচ্ছতার আওতায় আনতে কার্যকরী পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।

বৈঠকে “আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৪” যাচাই-বাছাই করে দ্রুত চূড়ান্ত পূর্বক বিলটি পাশের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২৩   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ