বন্যায় ১৫ জেলায় ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্যায় ১৫ জেলায় ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ : ত্রাণ প্রতিমন্ত্রী
শনিবার, ৬ জুলাই ২০২৪



বন্যায় ১৫ জেলায় ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, দেশের ১৫টি জেলা বন্যার কবলে পড়েছে। এতে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শনিবার সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙ্গামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কক্সবাজারসহ দেশের ১৫ জেলা জেলা বন্যা আক্রান্ত হয়েছে। ফলে প্রায় ২০ লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রতিদিনই বন্যা বিস্তৃতি লাভ করছে।

তিনি জানান, বন্যা আক্রান্ত ১৫ জেলায় এ পর্যন্ত নগদ তিন কোটি ১০ লাখ টাকা, ৮ হাজার ৭০০ টন ত্রাণের চাল, ৫৮ হাজার ৫০০ ব্যাগ শুকনো ও অন্যান্য খাবার এবং শিশু খাদ্য কেনার জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৪   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ