স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ঢাকায় পিপিডির নির্বাহী কমিটির সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ঢাকায় পিপিডির নির্বাহী কমিটির সভা
রবিবার, ৭ জুলাই ২০২৪



স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ঢাকায় পিপিডির নির্বাহী কমিটির সভা

উদ্ভূত নানান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) সদস্য রাষ্ট্রগুলো এক সঙ্গে কাজ করলে যথাযথ সমাধান খুঁজে পাওয়া যাবে বলে মত দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (৭ জুলাই) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে পিপিডির ৩৯তম নির্বাহী কমিটি এবং ২৭তম বোর্ড কমিটির সভায় সভাপতির বক্তব্যে দেন তিনি।

পিপিডি একটি আন্তঃসরকারি সংগঠন ,যা সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার জনসংখ্যাজনিত ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত এ সভাসমূহে পিপিডির সদস্য রাষ্ট্রের ২৩টি দেশের মন্ত্রী ও সহযোগী সমন্বয়কারীরা অংশ নেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমাদের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, অংশীদারত্ব, নেটওয়ার্কিং, যুগোপযোগী উদ্ভাবন এবং প্রযুক্তি স্থানান্তরে সহযোগিতা আগের চেয়ে বেশি প্রয়োজন। উদ্ভূত নানান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সদস্য রাষ্ট্রসমূহ একসাথে কাজ করলে যথাযথ সমাধান খুঁজে পাব।’

তিনি বলেন, ‘পিপিডির সদস্য দেশগুলোর মধ্যে প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা এবং উন্নয়নের সেরা দৃষ্টান্তসমূহ দেয়া-নেয়া করা উচিত; যাতে আমরা একে অপরের কাছ থেকে শিখে পারস্পরিকভাবে লাভবান হতে পারি। আমরা জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি।’

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, পিপিডি বোর্ডের সেক্রেটারি মোহাম্মদ দোয়াগি, চায়না স্বাস্থ্য কমিশনের উপ-মহাপরিচালক লি ওয়েই ছাড়াও ইন্দোনেশিয়া, বেনিন, তিউনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৩:১৯   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী
সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা : প্রতিমন্ত্রী শাহে আলম
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ