তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ
সোমবার, ৮ জুলাই ২০২৪



তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবদাহ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বাল্টিমোর ও মেরিল্যান্ডের কয়েকটি অঞ্চলে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

জুন মাস থেকে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে চরম তাপপ্রবাহ চলছে। দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া তাপপ্রবাহের কারণে বিপজ্জনকভাবে বাড়ছে তাপমাত্রা। এতে করে দেশটির ১৩ কোটির বেশি মানুষ রেকর্ড তাপপ্রবাহের হুমকিতে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) জানিয়েছে, ওরেগন রাজ্যের ইউজিন, পোর্টল্যান্ড এবং সালেমসহ বেশ কয়েকটি শহরে রেকর্ড দাবদাহ দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ভেঙে যেতে পারে আরও বেশ কিছু রেকর্ড।

এনডব্লিউএস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের বেশিরভাগ অংশে তাপমাত্রা বেড়ে যাবে এবং শুক্রবার পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে। এ ছাড়া পূর্বাঞ্চলের জন্যও পূর্বাভাস রয়েছে। বাল্টিমোর ও মেরিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা।

এনডব্লিউএস পরামর্শ দিয়েছে পর্যাপ্ত পানি পান করার, শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বা ছায়ায় অবস্থান করার, সূর্যের আলো থেকে দূরে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার। তবে গরমে স্বস্তি পেতে অনেকেই যাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রণ কেন্দ্রে, কেউবা আবার নদী বা লেকের ধারে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩৭   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে ফিরলেন মমতা
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ