সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১০ জুলাই) সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশু আশরাফুলকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুল ইসলাম নোয়াখালী সদরের উত্তর নোয়ান্নর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল সে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকালে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেলে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, সকালের দিকে বাসার সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা এসে আশরাফুলকে ধাক্কা দেয়। পরে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০:০৬:০৭   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ