গ্যাস পাইপলাইন মেরামত সম্পর্কে যা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » গ্যাস পাইপলাইন মেরামত সম্পর্কে যা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শুক্রবার, ১২ জুলাই ২০২৪



গ্যাস পাইপলাইন মেরামত সম্পর্কে যা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

গত ৪১ ঘণ্টার অক্লান্ত পরিশ্রম শেষে দুর্ঘটনাকবলিত আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইনের মেরামত এবং গ্যাস কমিশনিং আজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খণিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (১২ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘এই পাইপলাইন দিয়ে দৈনিক প্রায় ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়। এত বড় পাইপলাইন মেরামতের অভিজ্ঞতা আমাদের টিমের জন্য এবারই প্রথম। চ্যালেঞ্জিং কাজটিকে দ্রুততম সময়ে শেষ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’

গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নসরুল হামিদ আরও বলেন, ‘আপনাদের অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। আগামীতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ৯ জুলাই চট্টগ্রামের কর্ণফুলী টানেল ও কাফকোর মাঝামাঝি জায়গায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ৪২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়, যা আমাদের আমদানিকৃত এলএনজি সরবরাহের মূল লাইন। ফলে তিতাস ও বাখরাবাদের অনেক গ্রাহক গ্যাস স্বল্পতায় পড়েন।’

আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৭টা ২০ মিনিটে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ দ্রুততম সময়ে মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বিকেল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে জানিয়ে মন্ত্রণালয় জানায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও গ্যাস গ্রিডের প্রেসারের (বর্তমান ৭০ পিএসআই) সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে পর্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বৃদ্ধি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:০১:১৯   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ