অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি

প্রথম পাতা » অর্থনীতি » অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি

বাংলাদেশে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ওইইবি) সঙ্গে ২ কোটি (২০ মিলিয়ন) ইউরোর একটি ঋণচুক্তি করেছে প্রাইম ব্যাংক।

চুক্তির আওতায় পাওয়া এ অর্থ উপযুক্ত এমএসএমই উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করবে প্রাইম ব্যাংক। এর মাধ্যমে ব্যবসার প্রবৃদ্ধি, সম্প্রসারণ, মূলধনি বিনিয়োগ ও চলতি মূলধনের প্রয়োজন মেটাতে সরাসরি অর্থায়নের সুযোগ পাবেন উদ্যোক্তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্প্রতি রাজধানীতে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফয়সাল রহমান, উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিন এবং ওইইবির সিনিয়র ইনভেস্টমেন্ট কর্মকর্তা ইলকা ভোগেল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩০   ৩ বার পঠিত  




অর্থনীতি’র আরও খবর


অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ