স্কুলের ভবন ধসে নাইজেরিয়ায় বহু হতাহতের আশঙ্কা

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্কুলের ভবন ধসে নাইজেরিয়ায় বহু হতাহতের আশঙ্কা
শনিবার, ১৩ জুলাই ২০২৪



স্কুলের ভবন ধসে নাইজেরিয়ায় বহু হতাহতের আশঙ্কা

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ক্লাস চলাকালে একটি দোতালা স্কুল ধসে পড়ে বহু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে দেশটির প্লাথু রাজ্যে এই ঘটনা ঘটে।

স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে এই ঘটনায় অন্তত ১২ শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ এখনও কতজন শিক্ষক-শিক্ষার্থী আহত ও নিহত হয়েছেন তা নিশ্চিত করেনি।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত হয়েছে।

প্লাথু রাজ্যের তথ্য কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে বলেছেন, প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে। আহতরা যাতে দ্রুত চিকিৎসা পান সে কারণে সরকার স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের কাগজপত্র ও অর্থ ছাড়া সেবা দেয়ার নির্দেশ দিয়েছে।

এই ট্র্যাজেডির জন্য রাজ্য সরকার স্কুলের দুর্বল অবকাঠামো এবং নদীতীরের কাছে অবস্থানকে দায়ী করেছে। একইসঙ্গে এই ধরনের ঘটনা এড়াতে যেসব স্কুলের অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ১১:৪০:৫২   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ