ধীরগতির প্রকল্পগুলোর নাম চাইল সংসদীয় কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধীরগতির প্রকল্পগুলোর নাম চাইল সংসদীয় কমিটি
রবিবার, ১৪ জুলাই ২০২৪



ধীরগতির প্রকল্পগুলোর নাম চাইল সংসদীয় কমিটি

ঢাকা, ১৪ জুলাই, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪র্থ বৈঠক আজ কমিটির সভাপতি এম এ মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম, রফিকুল ইসলাম, ড. শ্রী বীরেন শিকদার, মোঃ শহীদুজ্জামান সরকার, আবদুস সবুর, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং খালেদা বাহার বিউটি বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিটিতে পূর্ববর্তী বৈঠকের গৃহীত সিদ্বান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন; বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ এর সর্বশেষ অবস্থা অবহিতকরণ ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের কাজের গতি বৃদ্ধির প্রক্রিয়াগত দিক বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ করা হয়। দীর্ঘদিন ব্যাপী চলমান প্রকল্প সমূহের ধীরগতি তথা বার বার মেয়াদ বৃদ্ধির সুস্পষ্ট কারণ উল্লেখপূর্বক পরবর্তী বৈঠকে প্রকল্প সমূহের নাম উপস্থাপনের নির্দেশনা দেয়া হয়।

বৈঠকে প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলের সমন্বিত অংশ গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাকে আরো বেগবান ও গতিশীল করার প্রতি গুরুত্বরোপ করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ এর কার্যক্রম যথাযথভাবে সম্পাদনে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়

পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালকবৃন্দ এবং বিভিন্ন সংস্থা প্রধানগণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:০১   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ