রেড ক্রিসেন্ট সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেড ক্রিসেন্ট সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
রবিবার, ১৪ জুলাই ২০২৪



রেড ক্রিসেন্ট সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের আরো তৎপর ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীর নেতৃত্বে সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যরা রোববার (১৪ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় তিনি সোসাইটির চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ক্রান্তিকালে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ আর্থ-সামাজিক উন্নয়নে সোসাইটির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় সোসাইটির স্বেচ্ছাসেবকদের আরও তৎপর থাকতে হবে।

রাষ্ট্রপতি ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত তৎকালীন পাবনা জেলার রেড ক্রসের মহাসচিব হিসেবে তার নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করার কথাও বলেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪৮   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক
বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
মাদক নির্মূল করতে পুলিশ একা পারবে না: এসপি হাবিব
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান শামার
সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ