শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪



শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?

গত কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান তারা।

আন্দোলনের রেশ ধরে সোমবার (১৫ জুলাই) ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত
হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ (১২ তম ব্যাচ) -এর শিক্ষার্থী আবু সাইদ।

এদিকে শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। যাদের অধিকাংশই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারা।

চিত্রনায়িকা পূজা চেরি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এ কেমন স্বাধীনতা !! এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচরণ মেনে নেয়া যায় না । জানাই তীব্র নিন্দা।’

অভিনেত্রী বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’ ভক্ত-অনুরাগীরা সেই পোস্টের কমেন্ট বক্সে বুবলীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

শিক্ষার্থীদের আন্দোলনে সরব হয়েছেন আরও অভিনয়শিল্পীরাও। চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুক হ্যান্ডেলে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।

শিক্ষার্থীদের উপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণে দিবসশর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র।’

বাংলাদেশ সময়: ১৭:৫৪:১৯   ৫০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না : প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে সরকারি নকশাভুক্ত রাস্তা কেটে পুকুর, পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ