গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫৭ ফিলিস্তিনি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫৭ ফিলিস্তিনি নিহত
বুধবার, ১৭ জুলাই ২০২৪



গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫৭ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফাহতে ইসরাইলি বাহিনী চলতি বছরের মে মাস থেকে অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির একটি বাড়িতে বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসেও এক ব্যক্তি, তার স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও ২৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আশ্রয়ের জন্য নির্ধারিত এলাকা আত্তার স্ট্রিটের একটি এলাকার কাছে বিমান হামলা হয়েছে। তবে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা হামলাটি হামাসের মিত্র ইসলামিক জিহাদ গ্রুপের এক সিনিয়র সন্ত্রাসীকে লক্ষ্য করে চালিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘হামলার কারণে বেশ কয়েকজন বেসামরিক আহত হওয়ার প্রতিবেদনগুলো আমরা খতিয়ে দেখছি।’

রয়টার্সের ফুটেজে দেখা গেছে, বাসিন্দারা মৃতদেহগুলো গাধাচালিত গাড়িতে এবং ও আহতদের রিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

কাছাকাছি একটি তাঁবুতে আশ্রয় নেয়া প্রত্যক্ষদর্শী তাহরির মাটির রয়টার্সকে বলেন, ‘গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। রক্তের দাগ আশপাশে ছড়িয়ে পড়ে। আমাদের তাঁবুতে বিধ্বস্ত বোমার অংশ ছিটকে এসে পড়ে এবং শহীদদের রাস্তায় ফেলে রাখা হয়েছিল। আমরা চিৎকার করে বলেছিলাম, আমাদের একটি অ্যাম্বুলেন্স দরকার। আমরা হতাহতদের গাড়ি এবং রিকশায় তুলে দিয়েছিলাম এবং কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সটি আসে।’

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সবশেষ জানিয়েছে, ইসরাইলের হামলায় ৯ মাসে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৬   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ