পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন নিয়ে শিক্ষার্থীদের মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন নিয়ে শিক্ষার্থীদের মিছিল
বুধবার, ১৭ জুলাই ২০২৪



পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন নিয়ে শিক্ষার্থীদের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজার নামাজ পড়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় জানাজা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে এগুচ্ছেন শিক্ষার্থীরা।

বুধবার বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে মিছিলে নিয়ে টিএসসির উদ্দেশ্যে রওনা হন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিকেলে ৪ টা ১০ মিনিটের দিকে জানাজা শেষে কফিন নিয়ে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে তারা টিএসসি চত্বরের দিকে এগিয়ে যান। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় হুড়োহুড়িতে অনেক শিক্ষার্থী আহত হন।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ন কমিশনার সুদিপ চক্রবর্তী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের অনুরোধে এখানে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৪৫   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ