আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শনিবার, ২৭ জুলাই ২০২৪



আজকের রাশিফল

মেষ: আয়-রোজগার বাড়তে পারে। ব্যয় কিছুটা কমবে। চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। বকেয়া ঋণ ফেরত পাওয়ারও সম্ভাবনা আছে। আপনার ব্যক্তিত্ব অন্যদের ভালো কাজে উৎসাহ দেবে। দিনের শুরুটা খারাপ হলেও দিনশেষে জয়ী হবেন আপনিই।

বৃষ: চলার পথে সচেতন হতে হবে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। মনে তিক্ততা জন্মাতে পারে। পরিবারের পরিবেশ ভালো থাকবে। বিবাহিত ব্যক্তিরা আজকের দিনে সংসারের প্রতি বিশেষ নজর দেবেন।

মিথুন: দীর্ঘদিনের কোনো কাজ ফেলে না রেখে আগে সেটা শেষ করুন। নিজের ভালোলাগার কাজ করার সময় পাবেন। পরিবারের সদস্যরা আপনার কোনো সামাজিক কাজ নিয়ে অখুশি হবেন। বেশি অর্থ উপার্জন করতে পারবেন না। বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। আজ আপনার কপালটাই খারাপ।

কর্কট: সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা হতে পারে। মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। নতুন কাজ শুরুর সুযোগ পাবেন। প্রিয়জনের সঙ্গে ছুটির দিনে বাইরে ঘুরতে যেতে পারেন।

সিংহ: কাছের বন্ধু এবং আত্মীয়দের থেকে নিজের ব্যাপারে কোনো ভালো কথা শুনবেন। যারা কাজের খোঁজ করছেন তারা বন্ধুদের থেকে ভালো কাজের সুযোগ পাবেন। ছুটির দিনে বাড়িতে সন্ধ্যা বেলায় অতিথি আসতে পারে। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা: ভালোবাসার মানুষের কাছ থেকে সুখবর পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে দূরে কোথাও প্রেম-রোমান্সের সুযোগ হতে পারে। আয়ের হিসেবে ব্যয় করতে পারবেন না। অবসর সময় নিজের শখ পূরণে কাজে লাগাতে পারেন। বাড়িতে নতুন অতিথির আগমন ঘটবে।

তুলা: কাছের মানুষদের সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি ভালো ফল আনবে। পরিবারের ছোট সদস্যের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো খবর পাবেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দর দিন কাটানোর সুযোগ।

বৃশ্চিক: কাজের জায়গার শত্রুরাও প্রশংসা করবে আপনার কাজের। সঞ্চিত অর্থ পরিবারের বয়স্কদের শারীরিক কাজে ব্যবহার করতে হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ।

ধনু: ভালোবাসার মানুষের জন্য সময় খুঁজে বের করতে পারবেন। আত্মীয়রা ঋণ নিয়ে ফেরত দিতে দেরি করবে। অফিস থেকে ফেরার সময় কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে। অতিরিক্ত সময় সামাজিক কাজে ব্যয় করলে সুনাম বাড়বে।

মকর: অবসরে সঙ্গীর সঙ্গে আনন্দঘন সময় কাটবে। পারিবারিক কোনো বিবাদ হলে তা এড়িয়ে যান। ভালোবাসার মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। বাড়িতে অতিথির যোগ। সেই সঙ্গে ব্যয়ও বাড়বে।

কুুম্ভ: অসুস্থ আত্মীয়ের জন্য মানসিক উদ্বেগ বাড়বে। বেশি অর্থ উপার্জনের সুযোগ পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে। আপনার ব্যবহার অন্যদের মুগ্ধ করবে।

মীন: অফিসে পদস্থদের থেকে অনেক প্রশংসা পাবেন। বন্ধুদের সঙ্গে ঝগড়া করে মূল্যবান সময় নষ্ট করবেন না। পরিবারের সবার সঙ্গে সুন্দর দিন কাটানোর সুযোগ পাবেন। সাবধানে পথ চলতে হবে।

বাংলাদেশ সময়: ১১:৫২:৫০   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন
জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ