নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে : রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে : রেলমন্ত্রী
শনিবার, ২৭ জুলাই ২০২৪



নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে: রেলমন্ত্রী

চলমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

শনিবার (২৭ জুলাই) কোটা আন্দোলনের সময় রেলের যে ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতায় ১৯ জুলাই ঢাকায় আসার পথে নরসিংদিতে সন্ত্রাসীদের কবলে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এ সময় ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে পুড়ে যায় তিনটি বগি। এছাড়াও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ট্রেনের জানালার কাচ, ইঞ্জিনসহ আগুন দেওয়া হয় রেললাইনে। এসব নাশকতায় রেলের ক্ষতি হয়েছে ২২ কোটি টাকা।

রেলের বাণিজ্য বিভাগ জানিয়েছে রেল বন্ধ থাকলে শুধু যাত্রীবাহী ট্রেন থেকেই প্রতিদিন অন্তত ৪ কোটি টাকা লোকসান হচ্ছে।

এদিকে রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ থাকায় আগাম টিকিটের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে। ভারতগামী ট্রেনের টিকিট আগাম ক্রয় করেও ভ্রমণ করতে না পারা ব্যক্তিদের শনিবার টাকা ফেরত দেওয়া হয়। ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় এখনও রিফান্ড শুরু হয়নি আন্তঃনগর ট্রেনের রিফান্ড। প্রথম ধাপে ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত মোট ৬ দিনের আগাম টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেবে রেল।

বাংলাদেশ সময়: ২১:৪৫:২৮   ২৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ
সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ