ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা
রবিবার, ২৮ জুলাই ২০২৪



ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা

শক্তিমত্তা আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারত নারী দলের চেয়ে যোজন যোজন পিছিয়ে শ্রীলঙ্কা নারী দল। এই দুই দলের ফাইনাল একপেশে হবে এমনটাই ধারণা ছিল অনেকের। তবে সেটা ভুল প্রমাণ করলেন লঙ্কান মেয়েরা। ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন চামারি আতাপাত্তু। অধিনায়কের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে দলকে শিরোপা পর্যন্ত নিয়ে গেলেন হার্শিতা সামারাবিক্রমা। তাতে প্রথমবার নারী এশিয়া কাপ জয়ের স্বাদ পেলো শ্রীলঙ্কা।

নারী এশিয়া কাপের ফাইনালে ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন ভিসমি গুনারত্নে। ১ রান করে এই ওপেনার সাজঘরে ফেরায় ৭ রানে ভাঙে লঙ্কানদের উদ্বোধনী জুটি।

এরপর তিনে নামা সামারাবিক্রমাকে নিয়ে দলকে শক্ত ভিত গড়েন দেন আতাপাত্তু। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৭ রান যোগ করেন তারা। তাতে জয়ের পথেই অনেকটাই এগিয়ে যায় শ্রীলঙ্কা। সাজঘরে ফেরার আগে আত্তাপাত্তুর ব্যাট থেকে এসেছে ৪৩ বলে ৬১ রান।

অধিনায়কের বিদায়ের পর দলকে পথ হারাতে দেননি সামারাবিক্রমা। ৫১ বলে অপরাজিত ৬৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন কাভিশা দিলহারি। তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩০ রান।

এর আগে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন স্মৃতি মান্দানা। ব্যক্তিগত ১০ রানে পরপর দুই বলে দুইবার জীবন পাওয়ার পর তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত দলীয় সর্বোচ্চ ৪৭ বলে ৬০ রান করেছেন তিনি। তাছাড়া ভারতের হয়ে ৩০ রান করেছেন রিকা ঘোষ ও ২৯ রান এসেছে জেমিমা রদ্রিগেজের ব্যাট থেকে।

বাংলাদেশ সময়: ১৯:১৯:০৯   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
রাতে বায়ার্ন-পিএসজি মহারণ, জয়ের সমীকরণে এগিয়ে যে
ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার
দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেই লিগ চ্যাম্পিয়ন সুইস ক্লাব
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি
টেবিলের তলানিতে থাকা দলের সঙ্গে বায়ার্নের নাটকীয় ড্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ