শেষ আট নিশ্চিতের ম্যাচে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » শেষ আট নিশ্চিতের ম্যাচে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা
মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪



শেষ আট নিশ্চিতের ম্যাচে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাতে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই গ্রুপে সবার পয়েন্ট সমান হওয়ায় জমে উঠেছে লড়াই। যদি কিন্তুর কোন সমীকরণে পড়তে চায়না মাশচেরানোর দল। জয় তুলে নিয়ে খেলতে চায় শীর্ষ আটে। লিও-তে ম্যাচ শুরু হবে রাত ৯টায়।

ভালো সময় কাটছে আর্জেন্টিনার। বিশ্বকাপ আর কোপা আমেরিকার সেই ছায়া খুঁজে পাওয়া যাবে অলিম্পিকে এমন স্বপ্নই দেখিয়েছিলো আলবিসেলেস্তে। কোচ ও খেলোয়াড় হিসেবে হাভিয়ের মাশচেরানো স্বর্ন পদক উপহার দিয়ে গড়বেন অনন্য নজির! ভক্তদের চাওয়া ছিলো এটাই। তবে ফ্রান্সে এসে হিসেব কিছুটা গোলমেলেই হয়ে গেছে আর্জেন্টিনার।

হিসেবে জটিলতা থাকলেও এখনও কক্ষপথে ফেরার ভালো সম্ভাবনা আছে আলামাদা, আলভারেজদের। ইউক্রেনের বিপক্ষে জয় পেলেই শীর্ষ আটের টিকিট নিশ্চিত হবে ওদের। একই সঙ্গে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ড্র করলেও থাকবে সম্ভাবনা। তবে সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। যদিও সেই ঝুঁকি নিতে চায় টিম ম্যানেজমেন্ট।

রক্ষণের শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে বিশ্বকাপ জয়ী ওতামেন্ডিকে। তারপরও আলবিসেলেস্তে ডিফেন্স হতাশ করেছে গেলো দুই ম্যাচে। জেরোনিমো রুলির বিশ্বস্ত গ্লাভস আটকাতে পারেননি তিন গোল। প্রতিপক্ষের জালে ওরা চার গোল করলেও দুশ্চিন্তা ঠিকই থাকছে রক্ষণ ভাগ নিয়ে।

আর্জেন্টিনা যুব দলের মিডফিল্ডাররা এখন পর্যন্ত সফল। ক্রিস্টিয়ান মেডিনা, ফার্নান্দেসের সঙ্গে আক্রমন ভাগের সেতুবন্ধ বেশ জটিল। থিয়াগো আলামাদা আছেন দুর্দান্ত ফর্মে। এখনও গোল না পেলেও হুলিয়ান আলভারেজ অ্যাসিস্টে দুর্দান্ত। আর তাই শীর্ষ আট নিশ্চিত করা নিয়ে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

আর্জেন্টিনাকে হারিয়ে দেয়া মরক্কোকে রুখে দিয়েছে ইউক্রেন। তাই তাদের হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। তাছাড়া এই গ্রুপ থেকে যেহেতু সবারই আছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা, তাই প্রতিপক্ষ যে মরন কামড় দিতে চাইবে সে বিষয়ে বেশ সজাগ ম্যানেজমেন্ট।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোন ইনজুরি বা সাসপেনশন সমস্যা নেই যুব আলবিসেলেস্তে শিবিরে। পূর্ন শক্তির স্কোয়াড পাচ্ছেন মাশচেরানো। তবে রক্ষণভাগে আছে পরিবর্তনের আভাস।

বাংলাদেশ সময়: ১০:৩৫:৩৯   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ