১১ আগস্ট থেকে নতুন সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১১ আগস্ট থেকে নতুন সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



১১ আগস্ট থেকে নতুন সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা

আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী সব বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। ১১ আগস্ট থেকে সব শিক্ষাবোর্ডের স্থগিত পরীক্ষ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল।

তবে জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংঘটিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ। সংঘাত-সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত ১৮ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

আজ বৃহস্পতিবার বাকি পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেয়ার কথা জানানো হলো।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৪৬   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ