জুমার পর শাহবাগ-সায়েন্সল্যাবে গণমিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুমার পর শাহবাগ-সায়েন্সল্যাবে গণমিছিল
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



জুমার পর শাহবাগ-সায়েন্সল্যাবে গণমিছিল

রাজধানীর বায়তুল মোকাররম, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় গণমিছিল করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আলাদা মিছিল বের হয়।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসব স্থানে পুলিশ সদস্যদের উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নামাজের পর বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হাইকোর্ট এলাকা, শিশু পার্ক হয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চেষ্টা করে। তবে সেদিকে না গিয়ে শাহবাগ মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় থেকে তারা আবার বায়তুল মোকারমের দিকে ফিরে যান।

এদিকে, রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকেও নামাজের পর গণমিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:২১   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ