কোটা আন্দোলন নিয়ে যা বললেন জয়া আহসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোটা আন্দোলন নিয়ে যা বললেন জয়া আহসান
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



কোটা আন্দোলন নিয়ে যা বললেন জয়া আহসান

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে তারা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে শিল্পীরা এ বিক্ষোভ-সমাবেশ করেন।

এবার চলমান এই আন্দোলন নিয়ে কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ফেসবুকে তিনি লিখেছেন, নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা। অবিশ্বাস-অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা!

জয়া আরও লিখেছেন, দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কি লিখবো? কি বলবো? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ব আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলবো আমরা? কেমন করে?

এই অভিনেত্রী লিখেছেন, প্রাণগুলো চলে গেছে, বিষণ্নতা রেখে গেছে। এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম! হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা-ক্রোধ ধুয়ে মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা-মৃত্যু-হানাহানি অতিক্রম করে একে-অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি। দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে।

সবশেষে জয়া লিখেছেন, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪২   ৩৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ