এবার সরানো হল ডিএমপি কমিশনারকে, এলেন মাইনুল হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবার সরানো হল ডিএমপি কমিশনারকে, এলেন মাইনুল হাসান
বুধবার, ৭ আগস্ট ২০২৪



এবার সরানো হল ডিএমপি কমিশনারকে, এলেন মাইনুল হাসান

পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের পর এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকেও সরিয়ে দেয়া হলো। হাবিবুর রহমানকে সরিয়ে তার জায়গায় চলতি দায়িত্ব দেয়া হয়েছে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।

বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নতুন আইজিপি নিয়োগ দেয়া হয়।

ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়েছে, তখন পুলিশের শীর্ষ পদে এসব পরিবর্তন আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫৬:১০   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ
বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন
নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কথা কাটাকাটির জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ