ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
রবিবার, ১১ আগস্ট ২০২৪



ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১১ আগস্ট) রাজধানীর দিলকুশায় এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, সকালে ব্যাংকে ডাকাত, লুটেরা, দখলদার এবং তাঁবেদারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ব্যাংকারসমাজের প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এ সময় এস আলমের ভাড়াটে লোকজন হামলা চালায়।

তারা বলছেন, প্রতিবাদ সমাবেশে দুর্বৃত্তরা গুলি চালালে ৪ জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন আরও ৫ জন। তাদের অবস্থা গুরুতর।

গুলিবিদ্ধরা হলেন: ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকী বিল্লাহ। আহত পাঁচজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ’ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাঁবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এর আগে সরকার পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিন গত মঙ্গলবার (৬ আগস্ট) বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ব্যাংকটি আবারও জামায়াতে ইসলামী নিয়ন্ত্রণে নেয়।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:১৭   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ