ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন
রবিবার, ১১ আগস্ট ২০২৪



ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন উপদেষ্টা ড. আ. ফ. ম.  খালিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অধীন দপ্তর- সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

আজ সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপদেষ্টাকে স্বাগত জানান। পরে অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ এন্ড ডিভিশনস অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হয়। এছাড়া, মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান, সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, ওয়াকফ প্রশাসক ড. মোঃ গোলাম কবীরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৫   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর
এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী
চরভদ্রাসনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ