ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি’র সঙ্গে চুক্তির আওতায় ২০২৭ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৫৩তম সভায় এই প্রস্তাবগুলো অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের আওতায় ২০২৭ সালে এলএনজি আমদানির লক্ষ্যে বিদ্যমান দীর্ঘমেয়াদী এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ-১ ও ২) এবং স্বল্পমেয়াদী চুক্তির (এসপিএ-৩) অধীনে ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে তিনটি পৃথক খসড়া সাইড-লেটার চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়। এই প্রস্তাবের আওতায় তিনটি চুক্তির সবকটির অধীনেই সাইড-লেটার স্বাক্ষরের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

অপর এক প্রস্তাবে, বিভাগটির পক্ষ থেকে ২০২৭ সালে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন চাওয়া হয়। তবে উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমবেশি করা যেতে পারে।

পেন্টিটিউডের সরবরাহকৃত এলএনজির প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দরের চেয়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) শূন্য দশমিক ১৮ মার্কিন ডলার কম।

সভায় উভয় প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩০   ৩ বার পঠিত   #







কৃষি ও বাণিজ্য’র আরও খবর


ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে - বাণিজ্যমন্ত্রী
দেশি মাছ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ