স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
রবিবার, ১১ আগস্ট ২০২৪



স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, ‘জনগণের আশা আকাঙ্খার প্রতি খেয়াল রেখে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব গ্রাম পর্যন্ত বিস্তৃত বিধায় মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো স্থবিরতা না করে গতি সঞ্চার এবং প্রত্যাশা পূরণ করতে হবে।’

রবিবার (১১ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সভা কক্ষে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শোক প্রদর্শন ও এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মতবিনিময় সভায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেন, ‘সংবিধানের আলোকে মন্ত্রণালয়সমূহকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের সকল স্তরে আইনের শাসন নিশ্চিত করতে হবে। সরকারি আইন ও বিধি-বিধানের আলোকে ভবিষ্যতের উন্নয়ন ও কল্যাণের দিক বিবেচনা করে প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে পরিচালনার উপর জোর দিতে হবে।’ এসময় তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণ এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩২   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত
অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার
তোলারাম কলেজের উন্নয়নে কাজের প্রতিশ্রুতি এমপি আবুল কালামের
সরকারের ভুল দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয় : রিজভী
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ