না.গঞ্জে ৫৮ জনের হাতে ভূমি অধিগ্রহণের চেক তুলে দিলেন ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জে ৫৮ জনের হাতে ভূমি অধিগ্রহণের চেক তুলে দিলেন ডিসি
সোমবার, ১২ আগস্ট ২০২৪



না.গঞ্জে ৫৮ জনের হাতে ভূমি অধিগ্রহণের চেক তুলে দিলেন ডিসি

জেলার ৩ উপজেলার কয়েকটি প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৫৮ জন ভূমি মালিকদের ১৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকার চেক দেওয়া হয়েছে।

সোমবার (১২ আগস্ট) জেলা প্রশাসক মো. মাহমুদুল হক ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুর আলম প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার বিভিন্ন এলএ কেসে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মধ্যে মোট ১৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকার ক্ষতিপূরণের ৫৮টি চেক বিতরণ করা হয়। যার মধ্যে সদরের ২টি, বন্দরের ৯টি, আড়াইহাজারের ৮ টি ও রূপগঞ্জের ৩৯ টি চেক রয়েছে।

চেক বিতরণের সময় জেলা প্রশাসক মাহমুদুল হক ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের বলেন, চেক পাওয়ার ব্যাপারে যদি কেউ আপনাদের হয়রানি করে কিংবা অর্থ দাবি করে তাহলে সরাসরি আমাকে জানাবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।

বাংলাদেশ সময়: ২২:৪০:০৫   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ