সকল পেশার মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বন্দরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সকল পেশার মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বন্দরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
সোমবার, ১২ আগস্ট ২০২৪



সকল পেশার মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বন্দরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

সকল দল ও শ্রেণী পেশার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বাংলাদেশ জামায়েত ইসলামী বন্দর থানা ও উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় বন্দর উপজেলা হলরুম এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহামিনুন আল জিহান।

বাংলাদেশ জামায়েত ইসলাম বন্দর থানা শাখা সাধারন সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় ও সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসাইন, ফজলুল হাই জাফরী, রফিকুল ইসলাম, আল মামুন সহ আরো অনেকে।

সভায় বাংলাদেশ জামায়েত ইসলামী পক্ষ থেকে একটি হেল্প লাইন এর কপি তুলে দেওয়া হয় তাদের হাতে। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে যে সকল ছাএ ছাএীরা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, সবকিছুর উপর সবাইকে অগ্রাধিকার দিতে হবে। কারো দলীয় স্বার্থ অগ্রাধিকার পাওয়া উচিত নয়। ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের ওপর চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিরাজমান পরিস্থিতিতে সকল দল ও শ্রেণী পেশার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৯   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা : প্রতিমন্ত্রী শাহে আলম
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক
আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ