তিন খানকে নিয়ে ইচ্ছা প্রকাশ করলেন কঙ্গনা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিন খানকে নিয়ে ইচ্ছা প্রকাশ করলেন কঙ্গনা!
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪



তিন খানকে নিয়ে ইচ্ছা প্রকাশ করলেন কঙ্গনা!

বলিউডের তিন খানকে নিয়ে বিশেষ ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা অভিনীত নতুন সিনেমা ‘এমার্জেন্সি’-র ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে এমন ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার ( ১৪ আগস্ট) কঙ্গনা অভিনীত নতুন সিনেমা ‘এমার্জেন্সি’র ঝলক প্রকাশ্যে আসে।

ওইদিন ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে হঠাৎ কঙ্গনা জানান, বলিউডের জনপ্রিয় তিন খানখ্যাত সালমান খান, আমির খান ও শাহরুখ খানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করতে চান তিনি।

কঙ্গনার ভাষায়, আমি তিন জনকে নিয়ে ছবি প্রযোজনা এবং পরিচালনা করতে চাই। তাদের তিন জনের প্রতিভাকে সুন্দর ভাবে পর্দায় তুলে ধরতে চাই।

কঙ্গনা আরও বলেন, এ তিনজনের জন্যই ইন্ডাস্ট্রিতে অনেক মুনাফা আসে। আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এরপর কঙ্গনাকে আফসোস করতেও দেখা যায়।

অভিনেতা ইরফান খানকে মনে করে অভিনেত্রী বলেন, তিন খান ছাড়া আমার আরও একজন পছন্দের অভিনেতা রয়েছেন। ইরফান খান আমার অত্যন্ত প্রিয়। তাকে পরিচালনা করতে না পারার আক্ষেপ রয়েছে আমার।

প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত সালমান খান, আমির খান, শাহরুখ খান এ তিনজনকে এক সঙ্গে নিয়ে এখনও কোনো সিনেমা নির্মাণ হয়নি। তাই বলিউড ইন্ডাস্ট্রিতে এমন সিনেমা নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেছেন কঙ্গনা রানাউত।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫০   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ