ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ শনিবার, ১৭ আগস্ট ২০২৪। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।

ঘটনাবলি
১৮১৫ - কলকাতা শহর থেকে ষাঁড় বহিষ্কারের জন্য আইন প্রণয়ন হয়।
১৮৩৬ - ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধন শুরু হয়।
১৯০১ - বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়।
১৯১৮ - বলশেভিক আন্দোলনের নেতা মইসি উরুৎস্কি নিহত হন।
১৯৪৫ - হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণ আন্দোলন শুরু করে।
১৯৪৫ - ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৪৭ - ভারত স্বাধীন হওয়ার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন স্বদেশের উদ্দেশে ভারত ত্যাগ করে।
১৯৬০ - আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে।
১৯৮২ - জার্মানিতে প্রথম কমপ্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়।
১৯৮৭ - ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহকারী রুডলফ হেস আত্মহত্যা করে।
১৯৮৮ - পাকিস্তানের সামরিক শাসক জেনালের জিয়াউল হক এবং পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আরনল্ড রাফের বিমান দুর্ঘটনায় নিহত হন।
১৯৯৯ - তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার মানুষ নিহত হয়।
২০০৫ - বাংলাদেশের ৬৩টি জেলার ৩০০টি স্থানে প্রায় ৫০০ হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
২০০৬ - পাবনায় বন্দুক যুদ্ধে ১০ জন নিহত।

জন্ম

১৬০১ - সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ পিয়ের দ্য ফের্মা।
১৭৬১ - বহু ভাষাবিদ, শিক্ষাব্রতী ও খ্রিস্ট ধর্মের প্রচারক উইলিয়াম কেরি।
১৮০১ - সমাজসংস্কারক ও নারী অধিকারবাদের অন্যতম প্রবক্তা ফ্রেডরিকা ব্রেমারে।
১৯৩২ - বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী মুর্তজা বশীর।
১৯৪০ - বাংলাদেশের প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী শবনম।
১৯৪৩ - মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক রবার্ট ডি নিরো।
১৯৭২ - বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার হাবিবুল বাশার।

মৃত্যু

১৭৮৬ - প্রুশিয়ার রাজা ফ্রেডেরিখ দ্য গ্রেট (দ্বিতীয়)।
১৮৫০ - আর্জেন্টিনার বিপ্লবী হোসে দে সান মার্টিন।
১৮৫০ - বিশ্ববিশ্রুত কথাশিল্পী অনরে দ্য বালজাক।
১৯৬৯ - নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী অটো স্টের্ন।
১৯৭৩ - মার্কিন ঔপন্যাসিক ও কবি কনর্যাড এইকিন।
১৯৮৪ - সংগীতশিল্পী চিন্ময় লাহিড়ী।
২০০৬ - কবি শামসুর রাহমান।
২০০৬ - বাংলাদেশি সুরকার, সংগীত পরিচালক, ও সংগীতজ্ঞ আনোয়ার পারভেজ।

দিবস

ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস

বাংলাদেশ সময়: ১২:৪৮:৪৫   ৪১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে কয়েক দিনের উৎসব হবে : সংস্কৃতিমন্ত্রী
সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে : অতিরিক্ত প্রেস সচিব
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি
জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২
সদরপুরে পরিমাপে কম তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা
সদরপুরে ৪ ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, অভিযানের খবরে দোকান বন্ধ করে গা-ঢাকা
বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ