লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লেবাননের সংবাদ সংস্থা এনএনএ-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত দুই জন শিশুসহ ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও আহত হয়েছে অন্তত ৫ জন।

এ হামলায় যারা নিহত হয়েছেন, তারা সিরিয়ার বেসামরিক নাগরিক। তবে এ হামলার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে এনএনএ।

এদিকে ইসরাইলের দাবি, তারা দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি অস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

এর আগে গত ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলি দাহিয়েহতে বিমান হামলা চালায় ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ নিহত হন।

ইসরাইলের দাবি, তিনি ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির রকেট হামলার জন্য দায়ী ছিলেন। এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়। যদিও হিজবুল্লাহ সেই হামলার দায় অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৩   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ