গণহত্যার বিচার দাবি খেলাঘরের

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণহত্যার বিচার দাবি খেলাঘরের
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



গণহত্যার বিচার দাবি খেলাঘরের

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে নিহত ৩৪ জন শিশুসহ গণহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছে খেলাঘর আসর। শনিবার (১৭ আগস্ট) বিকেলে চাষাঢ়ায় শহীদ মিনারে সংগঠনটির জেলা শাখা শিশু অবস্থান কর্মসূচির আয়োজন করে।

এই সময় বক্তারা গণহত্যার বিচার দাবি করেন। তারা বলেন, পুলিশ ছাড়াও আন্দোলনকারীদের দমনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাধারণ জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে ৬০০ জনের নিহতের খবর পাওয়া গেলেও এই সংখ্যা হাজার ছাড়াবে। নিহতদের মধ্যে অন্তত ৩৪ জন শিশুর তথ্য পাওয়া গেছে।

বক্তারা আরও বলেন, ‘নারায়ণগঞ্জে রিয়া গোপ নামে শিশুটিকে যেদিন হত্যা করেছে সেদিন পুলিশ ছিল না রাস্তায়। তাহলে তাকে কে হত্যা করলো? নারায়ণগঞ্জ ক্লাব থেকে বেরিয়ে আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ শামীম ওসমান, তার ছেলে, তার ভাতিজা প্রকাশ্যে গুলি করেছে। এই চিত্র ছবি পত্রিকাগুলিতে এসেছে। রিয়া গোপ তার মায়ের সাথে ছাঁদে গিয়েছিল। অর্থাৎ একটা শিশুর জন্য ছাঁদও নিরাপদ না। ৩৪ জন শিশুকে হত্যা করেছে ভাবা যায়? শিশুরা আমাদের চেতনা, তার আমাদের পথচলার একটি মাধ্যম।’

তারা আরও বলেন, ‘বৃষ্টির মতো গুলি হয়েছে। শোনা গেছে গুলশান সিনেমা হলের উপর থেকে গুলি হয়েছে। এগুলো কারা করলো? সেখানে পুলিশের পোশাকে কেউ তো যায়নি। আমরাও দেখলাম লক্ষ্য করলাম পুলিশ কিন্তু এই আন্দোলনে বন্দুকের নল তারা নিচের দিকেই রেখেছিল আমাদের নারায়ণগঞ্জে। এটা আমরা অনেকেই দেখেছি। কিন্তু এই গুলিগুলো কোথা থেকে এলো সেটাই আমাদের প্রশ্ন? রিয়া গোপ ছাঁদে খেলছিল। যখনই গুলির আওয়াজ শোনা গেল বাবা তাড়াতাড়ি বাঁচার জন্য কোলে নিয়ে সিড়ির দিকে যাচ্ছিল এবং তার মাথায় তখনই গুলি লেগে বাচ্চাটি পড়ে রইল। রিয়ার বাবা এখনো নির্বাক।’

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৪   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন
বন্ধুত্বের অপূর্ব আখ্যান এই ১০ সিনেমায়, দেখেছেন কি?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ