ফতুল্লর পশ্চিম মাসদাইরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জন্মদিন পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লর পশ্চিম মাসদাইরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জন্মদিন পালন
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



ফতুল্লর পশ্চিম মাসদাইরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে ফতুল্লা থানা কৃষকদল।

শনিবার (১৭ আগষ্ট) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর বিসিক রোডে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ফতুল্লা থানা কৃষকদলের সদস্য সচিব সুমন আহম্মেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব কায়সার রিফাত।

কায়সার রিফাত ও-ই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন- এ-ই নারায়ণগঞ্জে একজন গডফাদার আছে। আপনারা তাকে সবাই চিনেন এ. কে. এম. শামীম ওসমান। এ-ই ছাত্রসমাজ যখন আন্দোলনে নামে, তখন তিনি এবং তার ছেলে অয়ন ওসমান মিলে ছাত্র সমাজের উপর গুলি করেছে। শামীম ওসমান’র অনুসারীরাও গুলি কর্ষণে সামিল ছিল।

তিনি আরও বলেন- আমার শুধু বলবো এ-ই শামীম ওসমান নারায়ণগঞ্জের মানুষকে ভয়ভীতি দেখিয়ে ত্রাসের রাজ্য কায়েম করেছিলো। এ-ই ত্রাসের রাজ্যকে আমরা ভালো মানুষের রাজ্য তৈরী করতে চাই। আমরা চাই এ-ই নারায়ণগঞ্জে যেন ত্রাসের রাজ্য না থাকে। সবাই আমরা মিলে-মিশে একসাথে আবার নতুন করে এ-ই নারায়ণগঞ্জকে গড়ে তুলতে চাই।

কাশীপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জুম্মন’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন বেপারী, বক্তাবলী ইউনিয়ন সভাপতি রহমতুল্লাহ, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি শাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন সভাপতি আহাদুর রহমান অয়ন, মোঃ কাইয়ুম, মোঃ মনিরুজ্জামান, রনি, মোঃ সাইফুল ইসলাম, মোঃ স্বপন, মোঃ জামাল, মোঃ রবিন, মোঃ শাহিনুল্লাহ, মোঃ শাহাবুদ্দিন, মোঃ রফিক, মোঃ আকাশ আহম্মেদ মামুন, মোঃ কায়সার আহম্মেদ শামীম সহ ফতুল্লা থানা কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি’র অন্যান্য নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:১৮   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ