না’গঞ্জ সরকারী তোলারাম কলেজে শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » না’গঞ্জ সরকারী তোলারাম কলেজে শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত
সোমবার, ১৯ আগস্ট ২০২৪



না’গঞ্জ সরকারী তোলারাম কলেজে শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের শহীদ শিক্ষার্থী এবং আহতদের স্মরণে স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়ার আয়োজন করেন কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সোমবার (১৯ আগস্ট) সকালে কলেজের পদ্মা মিলনায়তনে এ স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ৷

অনুষ্ঠানের শুরুতেই সমবেত জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদদের প্রতি সম্মানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুভ সূচনা হয়৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২৯ জুন হতে ৫ আগস্ট পর্যন্ত পুরো ঘটনা নিয়ে ইতিহাসমূলক কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোদন হয়৷ যেটির রচয়িতা কবি নিরব রায়হান। তাঁর কন্ঠেই এটি পাঠ করা হয়৷

নিরব রায়হান ও সাইদুর রহমান’র উপস্থাপনায় এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- অমিত হাছান, মাহফুজ খান, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ জাহিদ, সাইফুল সহ অন্যান্য শিক্ষার্থীরা। আরও বক্তব্য রাখেন- সকল শিক্ষক ও বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলরের সম্পাদক মোহাম্মদ মইনুল আশরাফ।

কলেজের পক্ষ থেকে তিন জন শহীদ পরিবারকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ পরিশেষে সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার কামনায় সরকারী তোলারাম কলেজ জামে মসজিদের ইমাম আব্দুল মোমেন মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪০   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ