রানা প্লাজা ও তাজরীনে দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রানা প্লাজা ও তাজরীনে দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪



রানা প্লাজা ও তাজরীনে দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাভারের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, এ কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবেন।

তিনি আরও বলেন, সেই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিল। কিন্তু মাত্র ২১ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। সেই তহবিল লুটপাট হয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে, সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩৭   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ