বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিক পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিক পালিত
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪



বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিক পালিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বিএনপির সাবেক মহাসচিব ও ভাষাসৈনিক ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫ তম মৃত্যু বার্ষিক পালিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসব কর্মসূচির মধ্যে ছিল - পৌরসভার আরামনগর বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর্যারী,মূলবাড়ী গ্রামস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এতে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদারের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম, সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, সদস্য রহুল আমিন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সহ মৎস ও প্রানী বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হিরা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সহ সভাপতি খোরশেদ আলম চয়ন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল আলিম সবুজ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:০৫   ৫৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ