প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আব্দুল হাফিজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আব্দুল হাফিজ
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪



প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আব্দুল হাফিজ

উপদেষ্টার পদমর্যাদায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা দেবেন।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:২২:০০   ৩০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পহেলা জানুয়ারি চালু হচ্ছে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ
মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে : মাহদী আমিন
মজুরি বোর্ড গঠন কাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কোন কারণ নেই: শ্রমমন্ত্রী
এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে : মীর শাহে আলম
জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
‎আমাদের এই লড়াই জনগণের মুক্তির লড়াই: ড. শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ