‎আমাদের এই লড়াই জনগণের মুক্তির লড়াই: ড. শফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‎আমাদের এই লড়াই জনগণের মুক্তির লড়াই: ড. শফিকুর রহমান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



‎আমাদের এই লড়াই জনগণের মুক্তির লড়াই: ড. শফিকুর রহমান

সদরপুর (‎ফরিদপুর) প্রতিনিধি: ১১ দলীয় জোটের অন্যতম শরিক আমিরে জামাত বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমান বলেছেন, আমাদের এই লড়াই জনগণের মুক্তির লড়াই, আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই।
‎
‎আজ শনিবার বেলা ১১ টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরভবনের সামনে ঢাকা খুলনা কুষ্টিয়া লংমার্চে যাত্রাকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করতে হবে, দেশব্যাপী বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, রাষ্ট্রীয় প্রশাসন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার বন্ধ করতে হবে, দুর্নীতি, চাঁদাবাজি এবং ভূমি দখল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, এই লড়াই জনগণের মুক্তির লড়াই, উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে আছেন তো? আমরা জনগণের সাথে আছি, উপস্থিত জনতা হাত নাড়িয়ে সমর্থন জানান।
‎শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ আমরা গড়বো, একটি মুক্ত বাংলাদেশ গড়বো, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো।
‎
‎সড়কের উপর তিন মিনিট বক্তব্য দিয়ে তিনি আবার খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
‎
‎এদিন তার সফর সঙ্গী হিসেবে সহস্রাধিক গাড়ির বহরে হাজার হাজার নেতাকর্মী পতাকা নিয়ে চলতে দেখা যায়।
‎
‎এ সময় দুই পাশের শত শত যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়ে হয়। সকাল থেকেই লংমার্কে স্বাগত জানাতে ভাঙ্গা উপজেলার নেতাকর্মীরা রাস্তার দুই পাশে হাজার হাজার নারী পুরুষ সারিবদ্ধ ভাবে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অবস্থান করে।
‎ভাঙ্গার ১১ দলীয় জোট থেকে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা জামাতের আমির মাওলানা বদর উদ্দিন আহমেদ ও ভাঙ্গা উপজেলা জামাতের আমির মাওলানা সারোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৭:০৮:০৮   ১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্দোলন করে সরকার গঠন করা যায় না - চীফ হুইপ
উপকূলীয় অঞ্চলের উন্নয়নে প্রাকৃতিক ও পানিসম্পদ কাজে লাগাতে হবে: চীফ হুইপ
জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
শিক্ষার্থীদের চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগালে পরিবর্তনের সূচনা হবে
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
কার্ড-ভাতার জন্য টাকা চাইলে নাম লিখে রাখুন : প্রতিমন্ত্রী পুতুল
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
পহেলা জানুয়ারি চালু হচ্ছে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ