মালয়েশিয়ায় ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



মালয়েশিয়ায় ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ার পাহাং রাজ্যে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ ‍দুজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেমেরলোহ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মাজলান হাসান।

জানা গেছে, দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে একজন ৩৭ বছর বয়সী বাংলাদেশি এবং অন্যজন ৩৫ বছর বয়সী পাকিস্তানি। এছাড়াও এই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

আহত অন্য তিনজন হলেন- ২৮ বছর বয়সী লরি চালক, ৩০ বছর বয়সী বাংলাদেশি ট্রাকের হেলপার এবং ৩৮ বছর বয়সী ট্রেলার চালক। তারা সুলতান হাজী আহমদ শাহ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রাজ্যের রউব জেলা থেকে লরি চালক কুয়ান্তান যাচ্ছিলেন। পথে লরি চালক রাস্তার বাম দিকে মোড় নেন। বিপরীত লেনে প্রবেশের আগে মূল লেনে পুনরায় প্রবেশ করলে হঠাৎ ট্রেলারটি সামনে থেকে আসে। সঙ্গে সঙ্গে লরির সামনের অংশে ধাক্কা মারে এবং দুটি গাড়িই ২০ মিটার রাস্তার ডান দিকের একটি গিরিখাতে পড়ে যায়।

পুলিশ জানায়, পাহাং রাজ্যের লানচ্যাংয়ের বুকিত দামারের প্রধান সড়ক থেকে লরিটি ছিটকে গিয়ে একটি ট্রেলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুটি গাড়ির আরোহী মাথায় আঘাত পান। সেখান থেকে উদ্ধার করে তাদের লানচ্যাং হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের মৃত্যু নিশ্চিত করেন।

পুলিশ আরও জানায়, মরদেহ দুটির ময়নাতদন্ত করা হবে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:৩৫   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ