বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ যাবে ত্রাণ তহবিলে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ যাবে ত্রাণ তহবিলে
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ যাবে ত্রাণ তহবিলে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উজান থেকে বাঁধ খুলে দিলে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যা আগে থেকে ভারত কোনো সতর্ক বার্তা দেয়নি আমাদেরকে।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যে অর্থ ব্যয়ের কথা ছিল তা বন্যাকবলিত মানুষের সাহায্যে ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সরকারিভাবে জানানো হয়েছে যে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তার জন্য আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের একাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেন। হিসাবের নাম: ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’, ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩।

এছাড়াও যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা (চেক/পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্‌ট এর মাধ্যমে) দিতে চান প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন বিকাল ০৩ টা থেকে ০৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সহায়তা গ্রহণ করবেন।

যারা ত্রাণ তহবিলে সহায়তা (চেক/পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্‌ট এর মাধ্যমে) দিতে ইচ্ছুক তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনাব অঞ্জন চন্দ্র পাল (মোবা. +৮৮-০১৭১৮-০৬৬৭২৫)/ সিনিয়ার সহকারী সচিব শরিফুল ইসলাম (মোবা. +৮৮-০১৮১৯২৮১২০৮) এর সাথে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৪৯   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চর বিষ্ণুপুরের ছিরামদী বাজারে ভয়াবহ আগুন: পুড়লো ৪ দোকান, পাশে থাকার আশ্বাস বিএনপির
চরভদ্রাসনে মারধর ও বিষপ্রয়োগের অভিযোগে বৃদ্ধার মৃত্যু, থানায় হত্যা মামলা
আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ