ইসলামিক ফাউন্ডেশনকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে : ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামিক ফাউন্ডেশনকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে : ধর্ম উপদেষ্টা
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



ইসলামিক ফাউন্ডেশনকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনকে (ইফা) নতুন করে ঢেলে সাজানো হবে। রাজনীতির উর্ধ্বে রেখেএটিকে প্রকৃত ইসলামিক নিয়ম-কানুন সুপ্রতিষ্ঠায় প্রাণবন্ত একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ‘দারুল আরকাম মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের দিনব্যাপী সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বিগত দিনে ইসলামিক ফাউন্ডেশন তার কর্মকান্ড, ভিশন ও মিশন থেকে সরে এসেছে। অতিমাত্রিক রাজনীতির কারণেই এমন লক্ষচ্যূতি ঘটেছে। এই জায়গা থেকে ফাউন্ডেশনের উত্তরণ ঘটাতে হবে।
ড. খালিদ বলেন, বিগত ১৫ বছরে এ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে সেটা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর ও ইফা’র আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৩০   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ