ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

দেশটির সংবাদমাধ্যম নর্থইস্ট টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। এ সময় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করায় তিন বাংলাদেশিকে আটক করা হয়।

বিএসএফের কর্মকর্তারা বলেছেন, ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়েছেন কয়েকজন বাংলাদেশি। পরে বিএসএফের সদস্যরা তাদের বাধা দেন এবং তিনজনকে আটক করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:২১   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ