বলিউড তারকাদের উপর চটলেন নাসিরুদ্দিন শাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বলিউড তারকাদের উপর চটলেন নাসিরুদ্দিন শাহ
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪



বলিউড তারকাদের উপর চটলেন নাসিরুদ্দিন শাহ

সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ ওয়েব সিরিজ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এই সিরিজের অভিনেতাদের তালিকায় রয়েছেন নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুরের মতো অন্যতম দক্ষ অভিনেতারা।

সম্প্রতি, এই সিরিজের অভিনেতারা একটি গোল টেবিল বৈঠকে বসেছিলেন সিরিজ ও বলিউডের নানা বিষয় নিয়ে আড্ডা-আলোচনা করতে। সেই আলোচনাতে উঠে এসেছে ছবি অথবা ওয়েব সিরিজের মুক্তি পাওয়ার আগে সেটির প্রচারে যেভাবে নির্মাতা ও তারকারা সময় ব্যয় করে।

পঙ্কজ কাপুর সামান্য প্রচারের দিকে সমর্থন জানালেও ‘প্রচার’ বিষয়টিকে এবং এই বিষয়ে বলিউড তারকাদের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন নাসিরুদ্দিন শাহ।

তারকাদের সমালোচনা করে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত, এইসব প্রচারে কিছু লাভ হয় না, কোনও ছবি কিংবা ওয়েব সিরিজ যতই বড় করে নিজেদের প্রচার করুক না কেন শেষে কোন লাভ হয়না। দর্শক ঠিক বুঝে যান কোন ছবিটি তারা দেখতে ইচ্ছুক কিংবা ইচ্ছুক নয়। আসলে, এইসব প্রচারের পিছনের মূল কারণ তারকা, অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের চেহারা দেখাতে চান।’

এ অভিনেতা আরও বলেন, ‘আমরা তখন অনেক ছোট। দিলীপ কুমার তখন দু‘বছরে মাত্র একটি ছবি করে। আমরা বন্ধুরা কিন্তু দু’বছর আগেই পরিকল্পনা করে রাখতাম ওই ছবিটি মুক্তি পাওয়ার পর কবে, কখন ওই ছবিটি দেখতে যাব। বোঝাতে চাইছি, দর্শক যদি ঠিক করেন কোন ছবি দেখবেন তো দেখবেন।’

বর্ষীয়ান অভিনেতার কথা থেকেই স্পষ্ট বোঝা যায় বলিউড অভিনেতা-অভিনেত্রীরা শুধুমাত্র প্রচারের আলোয় থাকার জন্য, এইসব ছবি সিরিজের প্রচারে মেতে ওঠেন এত আগ্রহ দেখান। এর বাইরে আর কোনো কারণ নেয়।

বাংলাদেশ সময়: ১৭:১৩:১১   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার
হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী
চকবাজার মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
জামালপুরে ​৪ বছর পর মায়ের দেখা, দুই সন্তানের দীর্ঘ প্রতীক্ষার অবসান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ