সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত
শনিবার, ২১ মার্চ ২০২৬



সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত

ঢাকা, ২১ মার্চ ২০২৬ : বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টানেলে (দক্ষিণ প্লাজার নীচে) ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকাল ৮.০০ ঘটিকায় এই জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লীগণ এ জামাতে অংশগ্রহণ করেন।

এ বছর প্রথমবারের মত নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলা জামাতে অংশগ্রহণ করেন।

স্পীকারের নির্দেশনা মোতাবেক মুসল্লীদের সুবিধার্থে এবং বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে টানেলের নীচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়। নামাজ শেষে মুসল্লীগণের মধ্যে খেজুর পরিবেশন করা হয়।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।

ঈদের জামাত শেষে স্পীকার মুসল্লীগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুসল্লীগণ একে অপরের সাথে কোলাকুলী ও শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৩২   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরো জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান
ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ