ইউনূস-শাহবাজ ফোনালাপ, দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ইউনূস-শাহবাজ ফোনালাপ, দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



ইউনূস-শাহবাজ ফোনালাপ, দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস

টেলিফোনে প্রথমবারের মতো আলাপ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ফোনালাপে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে শাহবাজ শরীফ শুরুতে ইউনূসকে সরকারের দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনূসের ভূমিকা অতুলনীয় উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন শাহবাজ। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনের প্রসঙ্গ তুলে শাহবাজ বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। আগামী দিনগুলোতে বাংলাদেশের পথচলার সারথী হতে চায় পাকিস্তান।

এসময় দুপক্ষই বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরত্বারোপ করেন। এর বাইরে অন্যান্য যেকোনো কাজে বাংলাদেশ-পাকিস্তান যাতে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যেতে পারে সেদিকে জোর দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আলাদা গুরুত্ব বহন করে এবং এটি বজায় রাখা উচিত বলে সম্মত হন ইউনূস-শাহবাজ।

বাংলাদেশ সময়: ১৫:০৬:০৫   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ