এখনো উদ্ধার হয়নি তিন লাখ গুলি এবং দুই হাজার অস্ত্র

প্রথম পাতা » ছবি গ্যালারী » এখনো উদ্ধার হয়নি তিন লাখ গুলি এবং দুই হাজার অস্ত্র
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



এখনো উদ্ধার হয়নি তিন লাখ গুলি এবং দুই হাজার অস্ত্র

থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য সরকার আহ্বান জানালেও খুব একটা কাজে আসছে না। এখনো তিন লাখেরও বেশি গুলি এবং প্রায় দুই হাজার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

যদিও লাইসেন্স স্থগিত করা অস্ত্রসহ সব অস্ত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে মঙ্গলবার রাতে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে এসব অস্ত্র উদ্ধারে দেশব্যাপী যৌথ অভিযান পরিচালনা শুরুর কথা রয়েছে। এই যৌথ অভিযানে অংশ নেবে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি, তা অবৈধ বলে বিবেচিত হবে এবং যাদের কাছে এসব অস্ত্র রয়েছে তাদের বিচার করা হবে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, পুলিশ, বিভিন্ন থানা ও প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার ৮২৯টি আগ্নেয়াস্ত্র এবং ছয় লাখ ছয় হাজার ৭৪২টি গুলি লুট হয়েছে। এর মধ্যে তিন হাজার ৭৬৩টি অস্ত্র এবং দুই লাখ ৮৬ হাজার ৮২টি গুলি উদ্ধার করা হয়েছে। অর্থাৎ দুই হাজার ৬৬টি অস্ত্র এবং তিন লাখ ২০ হাজার ৬৬০টি গুলি নিখোঁজ রয়েছে।

অস্ত্রের মধ্যে রাইফেল (চীনা), এসএমজি, পিস্তল, শটগান, টিয়ারগ্যাস লঞ্চার এবং সিগন্যাল পিস্তল।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ৩১ হাজার ৪৪টি টিয়ারশেল, এক হাজার ৪৫৫টি টিয়ারগ্যাস গ্রেনেড, চার হাজার ৬৯২টি সাউন্ড গ্রেনেড, ২৯১টি স্মোক গ্রেনেড, ৫৫টি স্টান গ্রেনেড, ৮৯৩টি মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড এবং ১৭৭টি টিয়ারগ্যাস স্প্রে লুট করা হয়েছিল।

এর মধ্যে ২২ হাজার ১৩৯টি টিয়ারশেল, ৭০৪টি টিয়ারগ্যাস গ্রেনেড, দুই হাজার ১১৬টি সাউন্ড গ্রেনেড, ২১৩টি কালার স্মোক গ্রেনেড, ১৮টি স্টান গ্রেনেড, ৫৩৩টি মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড এবং ৯৪টি টিয়ারগ্যাস স্প্রে উদ্ধার করা হয়েছে।

এদিকে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার।

বাংলাদেশ সময়: ১৩:০৫:০০   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ