এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টার
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টার

দেশের তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রকল্প অ্যাসপায়ার টু ইনোভেইট (এটুআই) এর অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিতে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এটুআই এর প্রধান কার্যালয় পরিদর্শন শেষে তিনি এমন নির্দেশনা দেন।

নাহিদ ইসলাম বলেন, এটুআই থেকে নেওয়া উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তি খাতে সম্পৃক্ত করা হবে। প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছেন তাদের সমন্বয়ে অ্যাডভাইজরি টিম করা হবে। তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে।

তিনি আরও বলেন, অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছে। তাদের পরামর্শ দিলে সেগুলো আরও ফলপ্রসূ হবে।

দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, এটুআই এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ হয়।

নাহিদ ইসলাম বলেন, দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তা সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার ও করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছেন যা সীমাহীন। আমরা সকলের সাথে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৩৭   ৫৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ