বিমানের নতুন এমডি সাফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমানের নতুন এমডি সাফিকুর রহমান
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



বিমানের নতুন এমডি সাফিকুর রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক-এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও করা হয়েছে বিমানের সাবেক পরিচালক মো. সাফিকুর রহমানকে।

বিমানের বিপণন ও বিক্রয়-বিষয়ক সাবেক পরিচালক সাফিকুর দীর্ঘ কর্মজীবন শেষে ২০১৭ সালে অবসরে যান।

আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তবর্র্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারের বিভিন্ন দপ্তরে রদবদলের মধ্যে গত ১৯ অগাস্ট বিমানের চেয়ারম্যান করা হয় সংস্থাটির সাবেক চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে।

২৭ অগাস্ট বিমানের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়, যারা বুধবার সাফিকুরকে এমডি ও সিইও হিসেবে বেছে নিয়েছে।

সাফিকুর ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পেশাজীবনে বিমান বাংলাদেশ এয়ারলাইননের প্রশাসন ও মানবসম্পদ বিষয়ক পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট বিষয়ক পরিচালক এবং বিপণন ও বিক্রয় বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজার্ভেশন, কার্গোসহ কয়েকটি শাখায় কাজ করেছেন সাফিকুর। বিমানের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাফিকুর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং ২০১১ সালে অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টার থেকে এভিয়েশন নিয়ে একাধিক ডিপ্লোমা ও ট্রেনিং করেছেন সাফিকুর।

বাংলাদেশ সময়: ১৮:১৬:২৯   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ