দেশ ছেড়েছেন ভেনিজুয়েলার বিরোধী প্রার্থী

প্রথম পাতা » আন্তর্জাতিক » দেশ ছেড়েছেন ভেনিজুয়েলার বিরোধী প্রার্থী
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪



দেশ ছেড়েছেন ভেনিজুয়েলার বিরোধী প্রার্থী

ভেনিজুয়েলার সরকার বলেছে, প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুটিয়া দেশ ছেড়েছেন।
তিনি স্পেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে শনিবার ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
তিনি বলেছেন, দিন কয়েক আগে স্বেচ্ছায় কারাকাসে স্প্যানিশ দূতাবাসে আশ্রয় নেয়ার পর গঞ্জালেজ উরুটিয়া স্পেনের সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
তাকে নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দিতে কারাকাস সম্মত হয়েছিল বলেও তিনি জানান।
তবে এ বিষয়ে বিরোধী পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।
ভেনিজুয়েলায় গত ২৮ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে নিকোলাস মাদুরো পুনরায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনের ঘোষণার পর দেশটিতে রাজনৈতিক সংকট ঘনীভূত হতে শুরু করে। বিরোধী পক্ষ দাবি করে নির্বাচনে উরুটিয়া জয় পেয়েছেন। তাদের কাছে এ সংক্রান্ত সব ধরনের প্রমাণ রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ল্যাটিন আমেরিকার বিভিন্নদেশসহ বিশে^র অনেক দেশই মাদুরোকে স্বীকৃতি দেয়নি। তারা নির্বাচনের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছে।
বিতর্কিত নির্বাচনে জয় দাবির পর ভেনিজুয়েলার কৌঁসুলিরা উরুটিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি প্রায় মাসখানেক আত্মগোপনে ছিলেন। এরপর দেশ ছাড়েন।
মাদুরোকে পুননির্বাচিত ঘোষণার পর বিরোধীরা এর প্রতিবাদে রাস্তায় নামে। নির্বাচনোত্তর সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত ২৭ জন নিহত এবং ১৯২ জন আহত হয়েছে। এছাড়া দুই হাজার ৪শজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২৭   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ